লাইফস্টাইল

যে কারণে মেয়েদের কাজে মনোযোগ ধরে রাখা কঠিন হয়

প্রিন্ট
যে কারণে মেয়েদের কাজে মনোযোগ ধরে রাখা কঠিন হয়

প্রকাশিত : ১২ আগস্ট ২০২৫, রাত ১২:০৪

অনেক সময় দেখা যায়, মেয়েদের কোনো কাজে মন বসছে না। বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে থাকতে পারে মানসিক চাপ, শারীরিক পরিবর্তন ও জীবনযাপনের নানা প্রভাব।

মনোবিজ্ঞানীদের মতে, পরিবারের দায়িত্ব, পড়াশোনা বা চাকরির চাপ, হরমোনের পরিবর্তন, ঘুমের ঘাটতি, অতিরিক্ত মোবাইল ব্যবহার, আগ্রহের অভাব এবং মানসিক স্বাস্থ্যের সমস্যা—সবকিছু মিলেই মনোযোগ ধরে রাখতে বাধা তৈরি করে।

বিশেষ করে পিরিয়ড, গর্ভাবস্থা বা হরমোনজনিত অসুস্থতায় মেজাজ ও এনার্জিতে পরিবর্তন আসে, যা মনোযোগে প্রভাব ফেলে। এ ছাড়া অতিরিক্ত দুশ্চিন্তা বা আত্মবিশ্বাসের অভাবও মেয়েদের কাজে মন বসাতে বাঁধা দেয়।

বিশেষজ্ঞরা পরামর্শ দেন, পর্যাপ্ত ঘুম, সুষম খাবার, নিয়মিত ব্যায়াম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণের মাধ্যমে এই সমস্যা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব।