বগুড়ায় বার্মিজ চাকুসহ এক কলেজ প্রভাষককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ আগস্ট) দিবাগত রাতে শহরের স্টেশন রোড ও পুরান বগুড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত প্রভাষকের নাম আমিনুল ইসলাম (৩৬)। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের জিরাই পশ্চিম পাড়ার মৃত মজিবুর রহমানের পুত্র। পেশায় তিনি বগুড়া মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক।
স্টেডিয়াম ফাঁড়ি পুলিশ জানায়, তার কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মতামত