অপরাধ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফরিদগঞ্জে খুন: নিহত ১ আহত ২, গ্রেফতার ৩

প্রিন্ট
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফরিদগঞ্জে খুন: নিহত ১ আহত ২, গ্রেফতার ৩

ছবি : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফরিদগঞ্জে খুন: নিহত ১ আহত ২, গ্রেফতার ৩


প্রকাশিত : ১১ আগস্ট ২০২৫, রাত ৯:৫০

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৪ নং সুবিদপুর (পশ্চিম) ইউনিয়নের বড়গাঁও গ্রামে একটি সাধারণ ঘটনাকে কেন্দ্র করে মর্মান্তিক খুনের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন এক যুবক, গুরুতর আহত হয়েছেন আরও দু\\\'জন। এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৯ আগস্ট) বিকেলে বড়গাঁও গ্রামের গাজীবাড়িতে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সৈয়দ গাজীর ছেলে হাসান গাজী এবং তার দুই ছেলে শাকিল গাজী ও রাকিব গাজী একই বাড়ির রৌশন আলীর ছেলে বাবু গাজীকে (২৫) ছুরিকাঘাত করে। তাকে বাঁচাতে এগিয়ে আসলে বাবুর বাবা রৌশন আলী (৬০) ও ভাই আরমান (১৮) গুরুতর আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় তাদের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাবু গাজীকে মৃত ঘোষণা করেন। রৌশন আলী ও আরমানের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চাঁদপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই ঘটনায় ফরিদগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত হাসান গাজী এবং তার দুই ছেলে শাকিল ও রাকিবকে আটক করেছে। স্থানীয়দের মতে, পারিবারিক বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।