ছবি : তুহিন হত্যার বিচার চাই
গাজীপুরে প্রকাশ্যে \'দৈনিক প্রতিদিনের কাগজ\' পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে পাশবিকভাবে হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জের রায়গঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলার সাংবাদিক সমাজ।
আজ সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে রায়গঞ্জ উপজেলার সচেতন সাংবাদিক সমাজের আয়োজনে সম্পন্ন হয় মানববন্ধন ও প্রতিবাদ সভা।
সভায় বক্তব্য রাখেন, রায়গঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক আবুল কালাম বিশ্বাস, রায়গঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা, দৈনিক ডেল্টা টাইমসের প্রতিনিধি গোলাম মুক্তাদির, চ্যানেল এস এর প্রতিনিধি রাম সরকার বিপ্লব, আমাদের সময়ের প্রতিনিধি আশরাফ আলী, দৈনিক আমার দেশের প্রতিনিধি আমিনুল ইসলাম হিরো, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি সোহেল রানা, দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি সাইদুল ইসলাম আবির, দ্য ডেইলি পোস্টের প্রতিনিধি আসাদুল্লাহ খান সজল, প্রমুখ।
কর্মসূচিতে অংশ নেন রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটি, রায়গঞ্জ উপজেলা প্রেস ক্লাব এবং রায়গঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকগণ।
মানববন্ধনে বক্তারা \'সাংবাদিকদের নিরাপত্তায় আইন\' প্রণয়ন ও কার্যকর করার দাবি জানান। দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে আটক হত্যাকারীদের ফাঁসি এবং তাদের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় সরকারের দৃষ্টি আকর্ষন করে তারা বলেন সুস্থ সাংবাদিকতা এবং জাতীয় তথ্য নিরাপত্তার প্রশ্নে সাংবাদিক নিরাপত্তা অত্যন্ত জরুরী একটি ইস্যু। অপরাধীদের বিচার এবং সাংবাদিক সুরক্ষার বিষয়ে দ্রুত পদক্ষেপ কামনা করে অনুষ্ঠান শেষ করেন সভাপতি।
মতামত