আপন ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই আহত
কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে জায়গা জমির বিরোধে দু\'পক্ষ বাগবিতণ্ডায় জড়ালে এক পক্ষ অপর পক্ষকে লাঠি দিয়ে আঘাত করতে চাইলে অসাবধানত বশত আপন ছোট ভাইয়ের লাঠির আঘাতে অপর বড় ভাই আহত হন বলে প্রত্যক্ষসূত্রে জানা যায়।
এই সুযোগে ঘটনা ভিন্ন খাতে প্রভাবিত করতে পারিবারিক সংঘাতকে বিএনপি\'র নাম দিয়ে অপপ্রচার চালাচ্ছে এক শ্রেণীর লোক।
এলাকাবাসী জানান,
জায়গা জমির সংঘাতে জড়ানো দুই পক্ষই বিএনপি পরিবারের সদস্য। এটা তাদের পারিবারিক দ্বন্দ্ব। এ ঘটনায় বিএনপিকে নিয়ে দুই পরিবারের মধ্যে কারো কোন অভিযোগ নাই।
মূলত ইয়াহিয়া ও ফরহাদ কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়লে ইয়াহিয়ার ছোট ভাই সোহেল এক পর্যায়ে লাঠি নিয়ে ফরহাদকে আঘাত করতে এসে অসাবধানতার কারণে বড় ভাই ইয়াহিয়াকে আঘাত করে বসে, এতে ইয়াহিয়া আহত হন।
সংঘাতে জড়ানো দুই পক্ষের একজন ইয়াহিয়া খান চকরিয়া বরইতলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক অপর পক্ষের একজন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরহাদুল ইসলাম বলে জানা গেছে।
ঘটনাটি পারিবারিক ভাবে সামাধানের পথে বলে জানান বরইতলী ইউনিয়নের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আলমগীর।
মতামত