সারাদেশ

চকরিয়া উপজেলা বিএনপি আহবায়ক ' এনামুল হক এর নির্দেশে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হয়!

প্রিন্ট
চকরিয়া উপজেলা বিএনপি আহবায়ক ' এনামুল হক এর নির্দেশে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হয়!

প্রকাশিত : ১১ আগস্ট ২০২৫, দুপুর ১২:৫৬

চকরিয়া উপজেলা বিএনপির নির্দেশে উত্তর হারবাংয়ে অবৈধ বালু উত্তোলন রোধে ব্যারিকেড

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক Enamul Hoque সাহেবের  নির্দেশনায় উত্তর হারবাং ৮নং ওয়ার্ডের সাবানঘাটা এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে উত্তর হারবাং সাংগঠনিক বিএনপির উদ্যোগে রাস্তায় ব্যারিকেড বসানো হয়েছে।

শনিবার সকালে সংগঠনের নেতাকর্মীরা রাস্তার দুই পাশে গাছ দিয়ে ব্যারিকেড প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উত্তর হারবাং সাংগঠনিক বিএনপির আহবায়ক নুরুল উল্লাহ নুর,যুগ্ন আহবায়ক বজল কবির,   যুবদলের সভাপতি জিয়াবুল, কৃষক দলের সভাপতি কালাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং অঙ্গ-সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

এ সময় নেতৃবৃন্দ অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন এবং অবিলম্বে এই কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান।