সারাদেশ

সালথায় ৬০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

প্রিন্ট
সালথায় ৬০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

ছবি : সালথায় ৬০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ


প্রকাশিত : ৩০ জুলাই ২০২৫, দুপুর ১২:২১

ফরিদপুরের সালথায় ৬০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে। এছাড়াও ভ্যাশাল দিয়ে পোনা মাছ ধরার সময় গৌরাঙ্গ মালো (২৬) নামে এক জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার আটঘর ইউনিয়নের ভটরকান্দা এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী।

এসময় উপজেলা মৎস্য অফিসার শাহ্ মো. শাহরিয়ার জামান সাবু, এসআই(নিঃ) প্রশান্ত কুমার মন্ডল উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিছুর রহমান বালী বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে। অভিযানের সময় ভ্যাশাল দিয়ে পোনা মাছ ধরার অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে একজনকে ৫হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।