বগুড়ার কাহালু উপজেলায় বিশেষ অভিযানে সাত জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১০ আগস্ট) বিকেল ৫টার দিকে কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকারের নেতৃত্বে থানার এএসআই মোজাম্মেল হক ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, উপজেলার কালাই ইউনিয়নের তিনদীঘি বাজারের পিছনে গোপনে জুয়ার আসর বসানো হয়েছিল। খবর পেয়ে সেখানে হানা দিয়ে সাতজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. আব্দুর রাজ্জাক (৫৫), বড় ভাদাহার গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে
২. শহীদুল ইসলাম (৫৫), বড় ভাদাহার গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে
৩. আনোয়ার হোসেন (৪৫), বড় ভাদাহার গ্রামের মজিবর রহমানের ছেলে
৪. আলী হাসান ভুট্টু (৪৫), পিলকুঞ্জ গ্রামের বশারতুল্লাহর ছেলে
৫. আইমুদ্দিন (৫০), ভাদাহার নয়াপাড়ার আবু জাফরের ছেলে
৬. ফরিদ হোসেন প্রাং (৪৫), শিবগঞ্জ উপজেলার খেঁওনী বীন্নাচাপর গ্রামের মৃত মইনুদ্দিনের ছেলে
৭. সাইফুল ইসলাম (৪৭), একই গ্রামের মৃত মিরাজ সোনারের ছেলে
এ ঘটনায় কাহালু থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
মতামত