সারাদেশ

সালথায় মিথ্যা অপবাদের প্রতিবাদ ও বিচারের দাবীতে মানববন্ধন

প্রিন্ট
সালথায় মিথ্যা অপবাদের প্রতিবাদ ও বিচারের দাবীতে মানববন্ধন

ছবি : সালথায় মিথ্যা অপবাদের প্রতিবাদ ও বিচারের দাবীতে মানববন্ধন


প্রকাশিত : ১০ আগস্ট ২০২৫, রাত ১০:২৪

ফরিদপুরের সালথায় পূর্ব শত্রুতা ও বিরোধের জেরে মো. মুন্নু মাতুব্বর ও মো. নাজমুল মাতুব্বর এর নামে মিথ্যা চুরির অপবাদ ও হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১০ আগস্ট) আজ আনুমানিক ভোর ৫টায় নগরকান্দা থানার বিনোকদিয়া বাজারে মো. আজিজুরের মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। আশেপাশের লোকজন বলে পাহারাদারগণ যখন পাহারা শেষ করে চলে গিয়েছে তখনই চুরির ঘটনা ঘটে বলে মনে হচ্ছে।

আজ বিকালে উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষনদিয়া গ্রামে বিনোকদিয়া বাজার সংলগ্ন ব্রিজের উপর সামনে সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়। মানববন্ধনে এলাকাসহ বাজারের কয়েকশ লোকজন অংশ নেন।

মো. নাজমুল হোসেন বলেন মেরেহদিয়া বারইবীল জমিতে আমাদের একটি পুকুর আছে সেখান থেকে বালু নিতে চেয়েছিল বিনোকদিয়ার মসিউর, পিতা- কুটিয়া মিয়া ও মোসারেফ, পিতা- আকু মাতুব্বর, জমির পাশেই বাড়ি থাকায় আমি তাদের ঐ জমি থেকে বালু দিতে অস্বীকার করি, সেখান থেকে ঐ বালু খেকো মশিউর আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে।

রাজু মাতুব্বর অভিযোগ করেন, এর আগে মশিউর প্রশাসনের নাম দিয়ে আমাদের নিকট থেকে ২লক্ষ টাকা চাঁদা নিয়েছে এবং মাঝে মধ্যে বাজারে বসে মিথ্যে বানোয়াট আজগুবি কথা বার্তা বলে। এক প্রশ্নের জবাবে ভোক্তভোগী দোকানদার আজিজুর বলেন আমার জানামতে মুন্নু মাতুব্বর, নাজমুল মাতুব্বর ও রাজু মাতুব্বর কোন মাদক ব্যবসায়ী নন এবং সেবনকারীও নন তাদের নামে মিথ্যে বানোয়াট চুরির ও মাদক ব্যবসার অভিযোগ আনা হয়েছে।

আমি আমার দোকান গতরাতে তালাদিয়ে বাড়ি যাই, সকালে এসে আমার মুদি দোকানের তালা কাটা দেখতে পাই, ভিতরে গিয়ে আমার দোকানের মালামাল এলোমেলো দেখে আমি বুজতে পারি আমার দোকানে চুরির ঘটনা ঘটেছে।

এ বিষয়ে তার নিকট আরো জানতে চাইলে তিনি কাউকে চুরি করতে দেখে নাই। তবে ভিডিও ফুটেজে যাকে দেখা গেছে তাদের মধ্যে মুন্নু মাতুব্বর, নাজমুল ও রাজুকে দেখা যায়নি।

এ ব্যাপারে নাজমুল মাতুব্বর বলেন আমাদের নামে যে মিথ্যে বানোয়াট অভিযোগ করা হয়েছে এর তীব্র প্রতিবাদ ও বিচারের দাবি জানাই।

মো. মশিউর রহমানের বক্তব্য নিতে তার মোবাইলে যোগাযোগ করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়।