সারাদেশ

সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত হুসাইন মল্লিকের পরিবারের পাশে উপজেলা যুবদলের নেতাকর্মীরা

প্রিন্ট
সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত হুসাইন মল্লিকের পরিবারের পাশে উপজেলা যুবদলের নেতাকর্মীরা

ছবি : সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত হুসাইন মল্লিকের পরিবারের পাশে উপজেলা যুবদলের নেতাকর্মীরা


প্রকাশিত : ১০ আগস্ট ২০২৫, রাত ৯:৩৩

ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী গ্রামের মৌলভীপাড়া এলাকায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত মোঃ হুসাইন মল্লিকের শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন সালথা যুবদলের নেতাকর্মীরা।

আজ রবিবার (১০ আগস্ট) বিকাল ০৫টায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর নির্দেশে যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী গ্রামের মৌলভীপাড়া নিহত হুসাইন মল্লিকের বাড়ীতে গিয়ে এই শোকবার্তা পৌঁছে দেন যুবদল নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, যদুনন্দী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (বিডিআর), যদুনন্দী ইউনিয়ন বিএনপি নেতা মনিরুজ্জামান মনির (মাস্টার), সালথা উপজেলা যুবদল নেতা হাচান আশরাফ, মো. এনায়েত হোসেন, মিরান হুসাইন, খোকন মাতুব্বর, আনিসুর রহমান, জুয়েল মেম্বার, ইয়াসিন মোল্যা, রাজিব হোসেন, মাসুদ পারভেজ (তন্ময়), রাসেল শেখ, মজিবুর রহমান প্রমূখ।

সালথা উপজেলা যুবদল নেতা হাচান আশরাফ, মো. এনায়েত হোসেন ও মিরান হুসাইন বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর নির্দেশে নিহতের পরিবারের মাঝে এই শোকবার্তা পৌঁছে দেই এবং নিহতের কবর জিয়ারত করি। এরপর শামা ওবায়েদ শোকাহত পরিবারের পাঁশে দাড়াবেন বলে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন।  

উল্লেখ্য, গত বুধবার (৬ আগষ্ট) দুপুর ১ টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী-বাউশখালী সড়কের মৌলভীপাড়া এলাকায় অবৈধ ট্রলি গাড়ির চাপায় মো. নাজমুল মল্লিকের ছেলে মো. হুসাইন মল্লিক নিহত হন।