সারাদেশ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৬ বছরের সন্তানকে হ*ত্যার উদ্দেশ্যে পুকুরের পানিতে ফেলে দেন পাষণ সৎ পিতা।

প্রিন্ট
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৬ বছরের সন্তানকে হ*ত্যার উদ্দেশ্যে পুকুরের পানিতে ফেলে দেন পাষণ সৎ পিতা।

ছবি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৬ বছরের সন্তানকে হ*ত্যার উদ্দেশ্যে পুকুরের পানিতে ফেলে দেন পাষণ সৎ পিতা।


প্রকাশিত : ১০ আগস্ট ২০২৫, সকাল ১১:৪২

ফুলবাড়ীতে ৬ বছরের সন্তানকে পুকুরের পানিতে ফেলে দেন পাষন্ড পিতা। পথচারীর সহায়তায় প্রাণে বেঁচে গেলেন শিশু তাসিন, সন্তানকে জীবিত পাওয়ার পরেও কান্নায় ভেঙে পড়েন মা;!

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৬ বছরের সন্তানকে হ*ত্যার উদ্দেশ্যে পুকুরের পানিতে ফেলে দেন পাষণ পিতা। পরে এক পথচারীর সহায়তায় প্রাণে বাঁচলেন শিশু তাসিন।

জানা গেছে, সারাদিন সাইকেলে করে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে রাতে রাস্তার পাশের পুকুরে হ*ত্যার উদ্দেশ্যে ফেলে দিয়ে চলে যান সৎ বাবা। অটোরিকশার হেড লাইটের আলোতে হাবুডুবু খেতে দেখে ওই পথে চলাচলকারী এক পথচারী শিশুটিকে পুকুর থেকে জীবন্ত উদ্ধার করেন। এ খবর ছড়িয়ে পড়লে শিশুটিকে দেখার জন্য  শতশত উৎসুক জনতার ভীড় জমে যায়। 

এই নির্মম ঘটনাটি ঘটেছে শনিবার (৯ আগষ্ট) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় এলাকায়। শিশুটির নাম তাসিন ( ৬)। সে পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার সখের বাজার এলাকার মৃত তারা মিয়ার ছেলে।