বগুড়ার সোনাতলা উপজেলার পূর্ব টাকানি গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে এ ঘটনায় চাকুর আঘাতে তিনজন গুরুতর আহত হন।
আহতরা হলেন— জীবন (১৮), পিতা আজিজ, সাগর (১৭), পিতা আব্দুল গনি এবং সুমন (১৭), পিতা মিন্টু—তিনজনই পূর্ব টাকানি গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, খেলাকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র হিসেবে চাকু ব্যবহার করা হলে তিনজন আহত হন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।
মতামত