সারাদেশ

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেন জল ঢালার সকল সাংবাদিকবৃন্দ

প্রিন্ট
সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেন জল ঢালার সকল সাংবাদিকবৃন্দ

ছবি : সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে জলঢাকা উপজেলা সাংবাদিকদের মানববন্ধন


প্রকাশিত : ৯ আগস্ট ২০২৫, দুপুর ১:৫২ আপডেট : ৯ আগস্ট ২০২৫, দুপুর ১:৫৯

গাজীপুর চৌরাস্তায়, দৈনিক প্রতিদিনের কাগজ এর প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে জলঢাকা সকল সাংবাদিক স্থানীয় জিরো পয়েন্টে মানববন্ধন করে।নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যা কান্ডের সাথে জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান জলঢাকার সাংবাদিকদের নেতৃবৃন্দ। সাংবাদিকদের নিরাপত্তার কথা বলা হয় এই মানববন্ধন।

আয়োজনেঃ উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ, জলঢাকা, নীলফামারী