সারাদেশ

কুমিল্লা সাবেক ৯ নির্বাচনী এলাকা পূর্ণ বহালের দাবিতে (১২ ই আগস্ট জনসভার) লালমাইয়ে প্রস্তুতি সভা

প্রিন্ট
কুমিল্লা সাবেক ৯ নির্বাচনী এলাকা পূর্ণ বহালের দাবিতে (১২ ই আগস্ট জনসভার) লালমাইয়ে  প্রস্তুতি সভা

প্রকাশিত : ৮ আগস্ট ২০২৫, রাত ১১:৫২

প্রতিনিধ :-

মনিরুল ইসলাম 

জেলা স্টাফ রিপোর্টার,কুমিল্লা, 

 আগামী ১২আগস্ট (মঙ্গলবার)  লালমাই উপজেলার বাগমারা উত্তর বাজার বালুর মাঠে,কুমিল্লা সাবেক ৯নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সাংসদ (কুমিল্লা-৯)  জননেতা মনিরুল হক চৌধুরীর জনসভা সফল করার লক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের সাথে লালমাই উপজেলার নেতৃবৃন্দদের মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

৮আগস্ট (শুক্রবার) ৫.৩০টায় লালমাই উপজেলার বাগমারা বাজারস্থ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে লালমাই উপজেলা বিএনপির আহবায়ক মোঃ মাসুদ করিম এর সভাপতিত্বে এ মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 

লালমাই উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ ইউসুফ আলী মীর পিন্টুর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ আনোয়ার উল্লাহ বিএসসি, মোঃ ওমর ফারুক সুমন, মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার,সদস্য ও বাগমারা দঃ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবদুল খালেক, সদস্য ও বাকই উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আনোয়ার হোসেন, সদস্য ও ভূলইন দঃ ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ বেলাল হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।