সারাদেশ

সালথায় মাদকসম্রাজ্ঞী রোজিনা গ্রেপ্তার

প্রিন্ট
সালথায় মাদকসম্রাজ্ঞী রোজিনা গ্রেপ্তার

ছবি : সালথায় মাদকসম্রাজ্ঞী রোজিনা গ্রেপ্তার


প্রকাশিত : ৭ আগস্ট ২০২৫, রাত ১০:৫৪

ফরিদপুরের সালথা থেকে মাদকসম্রাজ্ঞী রোজিনা বেগমকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৭আগস্ট) দুপুরে উপজেলার মাঝারদিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

সে ওই গ্রামেরজাকির মাতুব্বরের স্ত্রী। রোজিনা বেগম একটিমাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান।

তিনি বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোজিনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। সে আদালত থেকে একটি মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি। তাকে বিকেলে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।