ছবি : রায়পুরে বনিক সমিতির আলোচনা সভা
রায়পুর বাজার বণিক সমিতির উদ্যোগে উপজেলা প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে সম্প্রতি একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় বাজারের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রায়পুর-রামগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. জামিলুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভুইয়াসহ বণিক সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় বাজারের ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা, যেমন: নিরাপত্তা, পানি নিষ্কাশন, অবৈধ দখল, যানজট নিয়ন্ত্রণ এবং বাজারের পরিচ্ছন্নতা নিয়ে বিস্তারিত তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে তারা উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খান ব্যবসায়ীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বাস্তবসম্মত সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, একটি সুন্দর ও সুশৃঙ্খল বাজার গঠনে প্রশাসন সর্বদা ব্যবসায়ীদের পাশে থাকবে। আলোচনা শেষে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
মতামত