চট্টগ্রাম

একই পরিবারে দুটি জীবন প্রদীপ নিভে যাওয়ার উপক্রম! আপনার একটু সাহায্য বাঁচাতে পারে একটি পরিবারকে

প্রিন্ট
একই পরিবারে দুটি জীবন প্রদীপ নিভে যাওয়ার উপক্রম! আপনার একটু সাহায্য বাঁচাতে পারে একটি পরিবারকে

প্রকাশিত : ২৩ মে ২০২৬, সন্ধ্যা ৬:৪১

একই পরিবারে দুটি জীবন প্রদীপ নিভে যাওয়ার উপক্রম! আপনার একটু সাহায্য বাঁচাতে পারে একটি পরিবারকে ​স্টাফ রিপোর্টার: মোঃ লিটন সেনবাগ উপজেলা, নোয়াখালী। ২৩-০৫-২০২৬ইং একই ঘরে দুটি মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, আর তাদের বাঁচাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পুরো পরিবার। নিয়তির নির্মম পরিহাসে মাধবপুর গ্রামের নুর আলম চৌধুরীর স্ত্রী এবং তাদের ছেলে নোকিত হোসেন নিল—উভয়েরই দুটি কিডনি সম্পূর্ণ ড্যামেজ (বিকল) হয়ে গেছে। বর্তমানে মা ও ছেলে দুজনকেই সপ্তাহে দুইবার করে নিয়মিত ডায়ালাইসিস করাতে হচ্ছে। ​পারিবারিক সূত্রে জানা গেছে, নিলের দুটি কিডনি বিকল হওয়ার পর থেকেই তার বাবা চিকিৎসার পেছনে বিপুল অর্থ ব্যয় করে ইতিমধ্যে সম্পূর্ণ ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। এর মধ্যেই নিলের মায়েরও দুটি কিডনি বিকল হওয়ার খবর পরিবারটির ওপর যেন আকাশ ভেঙে পড়ার মতো আঘাত হেনেছে। বর্তমানে নিলের উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে আরও প্রায় ৬ লক্ষ টাকার প্রয়োজন। একটি মধ্যবিত্ত ও সাধারণ পরিবারের পক্ষে এই বিশাল খরচের বোঝা একা বহন করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। ​আসন্ন ঈদ উপলক্ষে আপনার জাকাত, ফিতরা কিংবা সাধারণ দান-সদকার একটি অংশ এই অসহায় পরিবারটির চিকিৎসার জন্য বাড়িয়ে দেওয়ার আকুল আবেদন জানিয়েছে পরিবারটি। আপনার দেওয়া সামান্য অনুদান হয়তো ফিরিয়ে দিতে পারে একটি মায়ের কোল আর একজন বাবার মুখের হাসি। ​হাদিস শরিফে এসেছে, "যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়াবী কষ্টগুলোর একটি দূর করে দেবে, আল্লাহ কিয়ামতের দিন তার কষ্টগুলোর একটি দূর করে দেবেন।" ​আসুন, আমরা যে যার সাধ্যমতো এই বিপন্ন পরিবারটির পাশে দাঁড়াই। সরাসরি আর্থিক সাহায্য করতে না পারলেও পোস্টটি শেয়ার করে অন্যদের দেখার ও এগিয়ে আসার সুযোগ করে দিন। ​আর্থিক অনুদান পাঠানোর বিকাশ/নগদ/রকেট (পার্সোনাল) নম্বর: +8801822170727 (টাকা পাঠানোর পর অনুগ্রহ করে একটি মেসেজ বা কল করে নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো