ছবি : প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত গণঅধিকার পরিষদ নেতা জাকারিয়া স্বাধীন গ্রেফতার
প্রকাশিত : ২৩ মে ২০২৬, বিকাল ৩:২৮
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে নোয়াখালী বাজার থেকে গণঅধিকার পরিষদের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া জাকারিয়া আহমদ স্বাধীন উপজেলার আমদাবাজ গ্রামের আব্দুল আজিজের ছেলে। তিনি জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
পুলিশ জানায়, শনিবার (২৩ মে) ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে শান্তিগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ’র নির্দেশনায় এসআই নুরুজ্জামান, এএসআই ইব্রাহীম আল সুমনসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, জাকারিয়া আহমদ স্বাধীন ঢাকার চকবাজার থানায় দায়ের হওয়া প্রতারণা ও অর্থ আত্মসাতের একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
শান্তিগঞ্জ থানার ওসি অলিউল্লাহ বলেন, “ঢাকার চকবাজার থানার একটি প্রতারণা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। শনিবার সকালে তাকে আটক করে আদালতের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।”
মতামত