সারাদেশ

কোম্পানীগঞ্জে অসহায় ওমর ফারুককে ‘সার্ভ ফর স্মাইল’-এর হুইল চেয়ার উপহার

প্রিন্ট
কোম্পানীগঞ্জে অসহায় ওমর ফারুককে ‘সার্ভ ফর স্মাইল’-এর হুইল চেয়ার উপহার

প্রকাশিত : ২৩ মে ২০২৬, দুপুর ২:৪৮

কোম্পানীগঞ্জে অসহায় ওমর ফারুককে ‘সার্ভ ফর স্মাইল’-এর হুইল চেয়ার উপহার ​কোম্পানীগঞ্জ প্রতিনিধি: আবদুল আউয়াল ২৩-০৫-২০২৬ইং অসহায় ও চলাচলেই অক্ষম মানুষের মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘সার্ভ ফর স্মাইল’ (Serve for Smile)। সংগঠনটির পক্ষ থেকে কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের এক অসহায় ও পক্ষাঘাতগ্রস্ত রোগীকে একটি হুইল চেয়ার উপহার দেওয়া হয়েছে। ​শনিবার (২৩ মে) কোম্পানীগঞ্জ চক্ষু হাসপাতাল কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই হুইল চেয়ারটি হস্তান্তর করা হয়। ​হুইল চেয়ার পাওয়া ওমর ফারুক (৪৫) চরকাঁকড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হরিয়ালি মাঝি বাড়ির আবদুল গোফরানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে হাঁটাচলা করতে পারছিলেন না। একটি হুইল চেয়ারের অভাবে তার দৈনন্দিন জীবন চরম কষ্টে কাটছিল। বিষয়টি জানতে পেরে ‘সার্ভ ফর স্মাইল’ তার পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয়। ​হুইল চেয়ার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জনাব মিজানুর রহমান, মেডিনোভা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান জনাব মোকাররম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও মানবিক সমাজসেবক জনাব ইব্রাহিম খলিল জসিম, সমাজসেবক জনাব রহমত উল্যা এবং চরকাঁকড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) জনাব রফিক উল্যা লিটন। ​অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সার্ভ ফর স্মাইল’ অসহায় মানুষের কল্যাণে যে মানবিক উদ্যোগ নিয়েছে তা সত্যি প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের এভাবে পক্ষাঘাতগ্রস্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে এগিয়ে আসা উচিত। একটি হুইল চেয়ার হয়তো ওমর ফারুকের রোগ মুক্তি দেবে না, তবে তার বন্দি জীবনে কিছুটা হলেও গতি ও স্বস্তি ফিরিয়ে আনবে। ​হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত ওমর ফারুক ও তার পরিবার সংগঠনটির সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।