জাতীয়

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ

প্রিন্ট
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ

প্রকাশিত : ২০ মে ২০২৬, সকাল ১১:৫৯

মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও অনুগ্রহে ত্যাগ, তাকওয়া, সহমর্মিতা ও মানবতার মহান বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই পবিত্র ঈদ আমাদের শেখায় আত্মত্যাগের মহিমা, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা এবং সমাজে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করার আহ্বান। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চরশৌলমারী ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। সেই সাথে অন্যান্য জাতি ধর্ম বর্ণের সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশি। ৬ নং চর শৌলমারী ইউনিয়ন পরিষদ, রৌমারী, কুড়িগ্রাম। আমি মোঃ সাইফুল ইসলাম কাফি প্রিয় ইউনিয়নবাসী, আপনাদের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা ও উন্নয়নের প্রত্যাশা নিয়েই আমার পথচলা। একটি আধুনিক, শিক্ষিত, দুর্নীতিমুক্ত ও মানবিক চরশৌলমারী ইউনিয়ন গড়ার প্রত্যয়ে আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই। ঈদের এই আনন্দঘন মুহূর্তে আসুন— হিংসা, বিভেদ ও সংকীর্ণতা ভুলে আমরা সবাই মিলেমিশে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গঠনে ঐক্যবদ্ধ হই। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের কোরবানি কবুল করুন, দেশ ও জাতিকে সকল বিপদ-আপদ থেকে হেফাজত করুন এবং সবার জীবনে বয়ে আনুন সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি। "ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক মানবতা, ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে।"