চট্টগ্রাম

কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর দোকান দখল ও জুয়ার আসরের অভিযোগ, উল্টো মালিককে প্রাণনাশের হুমকি!

প্রিন্ট
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর দোকান দখল ও জুয়ার আসরের অভিযোগ, উল্টো মালিককে প্রাণনাশের হুমকি!

প্রকাশিত : ১৯ মে ২০২৬, বিকাল ৩:২৯

কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর দোকান দখল ও জুয়ার আসরের অভিযোগ, উল্টো মালিককে প্রাণনাশের হুমকি! নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে এক ব্যবসায়ীর মালিকানাধীন দোকান ঘর জোরপূর্বক দখল করে রাখা, দীর্ঘ ৮ মাসের ভাড়া পরিশোধ না করে টালবাহানা এবং উল্টো দোকান মালিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মো. কামরুল হাসান হিরো (৪৩) নামে এক ফার্মাসিস্ট ভাড়াটিয়ার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ​ভুক্তভোগী দোকান মালিক ও কোম্পানীগঞ্জ ভোক্তা অধিকারের দপ্তর সম্পাদক আবদুল আউয়াল এ ঘটনায় প্রতিকার ও নিজের নিরাপত্তা চেয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ​লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বসুরহাট বাজারের একটি দোকান ঘর ভাড়া নিয়ে ফার্মাসিস্ট মো. কামরুল হাসান হিরো ব্যবসা পরিচালনা করে আসছিলেন। কিন্তু গত ৮ মাস ধরে তিনি দোকানের কোনো ভাড়া পরিশোধ করছেন না। দোকান মালিক আবদুল আউয়াল বকেয়া ভাড়া দাবি করলে তিনি তা পরিশোধ না করে বিভিন্ন অজুহাতে টালবাহানা শুরু করেন। ​অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ভাড়াটিয়া শুধু ভাড়াই আটকে রাখেননি, বরং দোকান ঘরটি জোরপূর্বক নিজের দখলে রাখার চেষ্টা চালাচ্ছেন। এমনকি ওই দোকানে রাতের আঁধারে জুয়ার আসর বসানো হয় বলেও অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে দোকান মালিক প্রতিবাদ করলে অভিযুক্ত কামরুল হাসান হিরো উল্টো দোকান মালিক আবদুল আউয়ালকে প্রাণনাশের হুমকিসহ নানাভাবে হয়রানি ও মিথ্যা অভিযোগে ফাঁসানোর হুমকি দেন। ​সর্বশেষ গতকাল দোকান মালিক আবদুল আউয়াল তাঁর দোকানের তালা চেক করতে গেলে দেখতে পান, উক্ত দোকানের ভাড়াটিয়া কামরুল ইসলাম হিরো দোকানের তালার ভেতরে সুপার গ্লু লাগিয়ে দিয়েছে। এ ঘটনায় বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন তিনি। ​এ বিষয়ে ভুক্তভোগী দোকান মালিক আবদুল আউয়াল বলেন, ​"আমি নিয়মতান্ত্রিকভাবে আমার দোকানের বকেয়া ভাড়া চেয়েছি। কিন্তু তিনি ভাড়া দেওয়া তো দূরের কথা, উল্টো আমার দোকান দখল করে রাখার পাঁয়তারা করছেন এবং আমাকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিচ্ছেন। সর্বশেষ আমার দোকানের তালায় সুপার গ্লু দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার এবং আমার জানমালের নিরাপত্তা দাবি করছি।" ​এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানা পুলিশ জানায়, এই সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।