সারাদেশ

নীলফামারীতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, বন্ধ রেল চলাচল...

প্রিন্ট
নীলফামারীতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, বন্ধ রেল চলাচল...

ছবি : নীলফামারী প্রতিনিধি রাব্বানী ইসলাম


প্রকাশিত : ১৭ মে ২০২৬, দুপুর ২:৩৬

নীলফামারীতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, বন্ধ রেল চলাচল নীলফামারীর খয়রাতনগর স্টেশন এলাকায় রেললাইনের ওপর ভেঙে পড়ে থাকা গাছের ডালের সঙ্গে সংঘর্ষে খুলনা মেইল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে সৈয়দপুর-চিলাহাটি রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেলওয়ে সূত্রে জানা যায়, সকালে চিলাহাটি থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা খুলনা মেইল ট্রেনটি নীলফামারী রেলস্টেশনে যাত্রাবিরতির পর খয়রাতনগর এলাকায় পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে। সংঘর্ষের পর ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনার প্রভাবে খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেসের চিলাহাটি, ডোমার ও নীলফামারী স্টেশনের যাত্রা বাতিল করা হয়। পরে ট্রেনটি সৈয়দপুর স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়। নীলফামারী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন অফিসার মিঠুর রায় জানান, পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ পরিচালনা করছে। তিনি আশা প্রকাশ করেন, বিকেলের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।