ছবি : শান্তিগঞ্জে জয়কলস দক্ষিণ পাড়ায় মুসলিম হ্যান্ডস এর মসিজদ জায়ানের শুভ উদ্ভোধন
প্রকাশিত : ১৫ মে ২০২৬, সন্ধ্যা ৮:৪২
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের দক্ষিণ পাড়ায় এম এস বাবলী মিয়া এর অর্থায়নে মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ কর্তৃক মসজিদ প্রকল্প-২০২৪ এর অধীনে নবনির্মিত মসজিদ জায়ান এর শুভ উদ্ভোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪মে) যোহর নামাজ আদায় ও মোনাজাতের মাধ্যমে মসজিদের শুভ উদ্ভোধন করা হয়।
মসজিদটি শুভ উদ্ভোধনকালে উপস্থিত ছিলেন মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ মসজিদ প্রকল্প-২০২৪ এর প্রকৌশলী মোঃ শফিকুল আলম কাওছার, জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, জয়কলস মাখরাজুল উলুম ইসলামীয়া মাদ্রাসার ক্বারী মোঃ সিরাজুল ইসলাম ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ।
এসময় আরো উপস্থিত ছিলেন মুরুব্বী মোঃ আব্দুল করিম, আব্দুল হান্নান, মোঃ নুর আলী, আব্দুল আলীম, আসকর আলী, আক্তার হোসেন, মোঃ রইছ উদ্দিন, আলীনুর মিয়া,মোঃ নুর আহমদ, মোঃ নুরুজ্জামান, হাফেজ মোঃ জুনায়েদ কবির, প্রকল্পের সহকারী প্রকৌশলী সাকিব হাসান ও তানভীর এন্টারপ্রাইজ এর সহকারী প্রকৌশলী জীবন মাহমুদ সহ পাড়ার মুরুব্বিয়ানবৃন্দ প্রমুখ।
এই মসজিদটি নির্মাণে প্রকল্প ব্যয় মসজিদ পরিচালনার জন্য মাওলানা রফিকুল ইসলামকে মোতাওয়াল্লী করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
জানা যায়, মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ এ পর্যন্ত সমগ্র বাংলাদেশে আনুমানিক ৩৫০ টি মসজিদ নির্মাণ করেছে।
মতামত