কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর দোকান ঘর দখল ও ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
১৪-০৫-২০২৬ং
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে এক ব্যবসায়ীর মালিকানাধীন দোকান ঘর দখল করে রাখা এবং দীর্ঘ ৮ মাসের ভাড়া পরিশোধ না করে টালবাহানা করার অভিযোগ উঠেছে মো. কামরুল হাসান( হিরো) (৪৩) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় প্রতিকার চেয়ে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মানবাধিকার কর্মী ও সাংবাদিক আবদুল আউয়াল।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৪ সালে আবদুল আউয়ালের মাতা বসুরহাট বাজারস্থ পুরান থানা রোডে তাদের নিজস্ব মালিকানাধীন একটি দোকান ঘর বিবাদী কামরুল হাসানের কাছে ভাড়া দেন। বর্তমানে নিজেদের ব্যবসার প্রয়োজনে দোকানটি ফেরত চাইলে বিবাদী কালক্ষেপণ শুরু করেন। গত এক বছর আগে ভাড়ার চুক্তির মেয়াদ শেষ হলেও কামরুল হাসান ঘরটি ছাড়ছেন না। উল্টো গত ৮ মাসের দোকান ভাড়া বকেয়া রেখে মালিকপক্ষকে হয়রানি ও হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী আবদুল আউয়াল জানান, বিষয়টি নিয়ে তিনি বসুরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর অভিযোগ দিয়েছিলেন। বাজার সমিতি একাধিকবার বৈঠক করে বিবাদীকে দোকান ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেও তিনি তা অমান্য করেন। সর্বশেষ কোম্পানীগঞ্জ থানা পুলিশি বৈঠকে বিবাদী অঙ্গীকার করেছিলেন যে, ১০ মে’র মধ্যে বকেয়া ভাড়া পরিশোধ করতে না পারলে তিনি দোকানটি ছেড়ে দেবেন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও তিনি ভাড়া পরিশোধ করেননি এবং দোকানও ছাড়ছেন না।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিবাদী কামরুল হাসান গায়ের জোরে দোকানটি দখল করে রাখার চেষ্টা করছেন এবং বিভিন্ন লোক দিয়ে মালিকপক্ষকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন। উপায়ান্তর না দেখে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে আইনের আশ্রয় নিয়েছেন আবদুল আউয়াল।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ও তদন্ত বরাবর আবেদন করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এবং মালিকানাধীন দোকান ঘরটি উদ্ধারে সহায়তা করবে বলে আশা প্রকাশ করছেন ভুক্তভোগী পরিবার।
ঘটনার থানা বৈঠকে প্রত্যক্ষদর্শী হিসেবে মো. জাকির হোসেন সেলিম, ফয়েজ উল্লাহ ওবায়দুল হক রাপেল, পারবেজ,সামছুল আলম,
ও লোকমান হোসেন সুমন,ফারুক,সাইফুল ইসলাম, সহ স্থানীয় ব্যবসায়ীরা বিবাদীর এই অনৈতিক কর্মকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।
মতামত