পীরগঞ্জে ফারিয়া'র মানববন্ধন প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান ।
পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্ম পরিবেশের দাবিতে ফার্মাসিটিক্যাল রিপেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন-ফারিয়া এর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সায়েম, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, ম্যানেজার ফোরামের সভাপতি মোঃ রফিক, ফারিয়া পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন সরকার, সদস্য হাসান আলী, সদস্য শাহাদাত হোসেন প্রমূখ ।
বক্তারা বলেন অবিলম্বে আটককৃতদের নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে, অন্যথায় বৃহৎ আন্দোলন গড়ে তুলে কর্মবিরতির মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। ঔষধ কোম্পানির প্রতিনিধিরা সবাই উচ্চশিক্ষিত, আমাদের সহকর্মী ভাইদেরকে দালাল হিসেবে গ্রেফতার করে জেল হাজতে রাখা হয়েছে। সরকারের কাছে জোর দাবি জানাই অবিলম্বে তাদের নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে এবং আমাদের নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টির জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। মানববন্ধন শেষে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলি প্রদান করা হয়।
মতামত