সারাদেশ

​সাভারে র‍্যাবের ঝটিকা অভিযান: বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ সন্ত্রাসী আটক

প্রিন্ট
​সাভারে র‍্যাবের ঝটিকা অভিযান: বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ সন্ত্রাসী আটক

প্রকাশিত : ১১ মে ২০২৬, রাত ১২:০৯

​সাভারে র‍্যাবের ঝটিকা অভিযান: বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ সন্ত্রাসী আটক ​মোঃ আবু তালহা সাভার প্রতিনিধ ​ঢাকা জেলার সাভার মডেল থানাধীন সাভার পৌর এলাকার রাজাশনে চিহ্নিত মাদক ব্যবসায়ী শামীম হোসেনের আস্তানায় দুর্ধর্ষ অভিযান চালিয়েছে র‍্যাব-৪। অভিযানে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ২১ রাউন্ড গুলিসহ তিন সন্ত্রাসীকে হাতেনাতে আটক করা হয়েছে। রোববার (১০ মে) সন্ধ্যায় সাভারের রাজাশন এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলো, সুমন, জাহিদ ও সবুজ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী শামীমের ঘনিষ্ঠ সহযোগী। ​র‍্যাব-৪ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৪-এর একটি চৌকস দল সন্ধ্যায় শামীমের আস্তানায় হানা দেয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মূল হোতা শামীম কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও তার তিন সহযোগীকে ঘিরে ফেলে র‍্যাব। পরে তাদের তল্লাশি করে উদ্ধার করা হয়, বিপুল পরিমাণ মাদক, ১টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ​২১ রাউন্ড তাজা গুলি ও মাদক বিক্রির বিপুল পরিমাণ নগদ অর্থ। ​অভিযানের বিষয়ে র‍্যাব-৪-এর কোম্পানি কমান্ডার শাহীনুর কবির জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। তিনি বলেন, সাভার ও আশুলিয়া এলাকায় মাদক ও অস্ত্র ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের এই মাদক ও অস্ত্রবিরোধী অভিযান নিয়মিত চলবে। ​র‍্যাব জানায়, পলাতক মূল হোতা শামীমকে গ্রেফতারে চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে সাভার মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এলাকাবাসীর দাবি, এ ধরনের অভিযানের ফলে রাজাশনসহ আশেপাশের এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে কমে আসবে।