সারাদেশ

মির্জাগঞ্জ মদিনাতুল উলুম হাফিজিয়া মাদরাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত..

প্রিন্ট
মির্জাগঞ্জ মদিনাতুল উলুম হাফিজিয়া মাদরাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত..

ছবি : নীলফামারী প্রতিনিধি রাব্বানী ইসলাম


প্রকাশিত : ৮ মে ২০২৬, রাত ১০:১১

নীলফামারীর মির্জাগঞ্জ মদিনাতুল উলুম হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার উদ্যোগে আজ ০৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার বাদ আসর এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠানটির মহাদাতা সদস্যদের রুকনের মাগফেরাত ও আজীবন দাতা সদস্যদের জন্য বিশেষ দোয়ার উদ্দেশ্যে এ মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি মির্জাগঞ্জ মদিনাতুল উলুম হাফিজিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নীলফামারী-১ আসনের মাননীয় সংসদ সদস্য হযরত মাওলানা মোঃ আব্দুস সাত্তার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বায়তুল আমান জামে মসজিদের খতিব আলহাজ হযরত মাওঃ আব্দুল হামিদ হোসাইনী। এছাড়াও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ভোমর আইডিয়াল একাডেমির অধ্যক্ষ হযরত মাওঃ মোঃ মোসলেহ উদ্দিন শাহ। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আয়োজক কমিটির পক্ষ থেকে এলাকাবাসীসহ সকল ধর্মপ্রাণ মুসল্লিদের মাহফিলে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।