সারাদেশ

নড়াইল জেলা পুলিশে এ যেন আরেক "বেনজির আহমেদ"

প্রিন্ট
নড়াইল জেলা পুলিশে এ যেন আরেক "বেনজির আহমেদ"

ছবি : নড়াইল জেলা পুলিশে এ যেন আরেক "বেনজির আহমেদ"


প্রকাশিত : ৬ মে ২০২৬, বিকাল ৪:০৩

নড়াইল ডিএসবিতে কর্মরত পুলিশ সদস্য আব্দুর রহমান দীর্ঘ ১০/ ১২ বছর যাবত একই জেলাতে কর্মরত থেকে বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে। ইতিপূর্বে আব্দুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ হওয়ার কারনে একাধিকবার নড়াইল জেলা হতে অন্যত্র পোস্টিং হলেও সে তার ক্ষমতাবলয় আর অবৈধ টাকা দিয়ে আবার নড়াইল জেলায় ফিরে আসে। নড়াইল সদরের বিভিন্ন মাদক ব্যবসায়ীর সাথে মাসিক চুক্তিভিত্তিকভাবে চুক্তি করে রমরমা মাদক ব্যবসা করছে। কয়েকজন সুন্দরী অল্প বয়সি নারীদের নিয়ে গড়ে তুলছে হানিট্যাপ জগত। যেখানে তাদের স্বীকার হয় মধ্যে বয়স্ক পুরুষ। যাদের কে ডেকে নিয়ে কৌশলে ভিডিও ধারণ করে তাকে নিঃস্ব করাই একমাত্র এই চক্রের কাজ। এছাড়াও আব্দুর রহমান এর বাড়ি নড়াইল জেলার পার্শ্ববর্তী তেরখাদা থানা এলাকায় হওয়ার কারনে সে বিভিন্ন মাদক তার এলাকায় সরবারহ করে থাকে মর্মে তথ্য পাওয়া যায়। তিনি ২০১১ সালে ফ্যাসিস্ট সরকারের সময় ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ব্যবহার করে মোটা অংঙ্কের টাকা ঘুষ দিয়ে চাকরিতে এসেছিল। পুলিশের চাকরিতে যোগদানের সময় তার স্ত্রী সন্তান ছিল মর্মে জানা যায়। পুলিশ কনস্টেবল এ চাকরি করে সে খুলনা হাফিজনগর, নিরালা, সোনাডাঙা, বয়রা আবাসিসহ বিভিন্ন জায়গায় নামে বেনামে অঢেল সম্পত্তি তৈরি করেছে। জনসাধারণের মনে একটাই প্রশ্ন একজন পুলিশ সদস্যে ইতোপূর্বে বিভিন্ন অপকর্মের কারনে বদলি হওয়ার পরও কি ভাবে পুনরায় একই জেলাতে এসে কতদিন কর্মরত থাকতে পারে? নাকি তিনি পুলিশের আরেক ক্ষমতাধর বেনজীর আহমেদ।