সারাদেশ

নীলফামারী-১ আসনের এমপি অধ্যক্ষ আব্দুস সাত্তারের জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদ পরিদর্শন

প্রিন্ট
নীলফামারী-১ আসনের এমপি অধ্যক্ষ আব্দুস সাত্তারের জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদ পরিদর্শন

ছবি : নীলফামারী প্রতিনিধি রাব্বানী ইসলাম


প্রকাশিত : ৫ মে ২০২৬, দুপুর ২:১৯

নীলফামারী-১ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন। এ সময় তিনি ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম, সেবার মান এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তিনি পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন এবং বিভিন্ন সেবা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। একই সঙ্গে স্থানীয় জনগণের নানাবিধ সমস্যা, চাহিদা ও সম্ভাবনার বিষয়েও অবগত হন। তিনি বলেন, জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সেবা পৌঁছে দিতে সকলকে আন্তরিকতা ও দায়িত্ববোধের সাথে কাজ করতে হবে। এ সময় ৪ নং জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সম্মানিত সদস্যবৃন্দ মাননীয় সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। উপস্থিত জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দও তাকে স্বাগত জানান। মাননীয় সংসদ সদস্য তাঁর বক্তব্যে এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে চলমান কার্যক্রমগুলো আরও গতিশীল করার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি জনগণের সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন। পরিদর্শন শেষে তিনি ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।