ছবি : সাইদুল মিয়া (৩২)
গাইবান্ধা ফুলছড়িতে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু।
মোঃ রেজাদুল ইসলাম রেজা।
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা ফুলছড়ি উপজেলায় বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুল মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৬\\'ই আগস্ট) ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সাইদুর মিয়া ওই এলাকার মোহাম্মদ আলিমুদ্দি দেয়ন এর ছোট পক্ষের বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক ১০ টা দিকে বাড়ির পাশের কবরস্থানের বাঁশ ঝাড়ে বাঁশ কাটছিলেন। এসময় বাঁশের উপর দিয়ে বয়ে যাওয়া ৩৩ হাজার কেবি ভোল্টের লাইনের বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় একজন দেখতে পেয়ে চিৎকার দিলে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তার মৃত হয়েছে বলে জানান।
ফজলুপুর ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক আবুল বাশার হিরু বিষয়টি ডেইলি দ্যা নিউজ টাইম কে নিশ্চিত করেছেন।
এমন চাঞ্চল্যকর ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
মতামত