ছবি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম উপজেলা তাঁতী লীগের সভাপতি লিটন মিয়া
কয়েক ঘন্টার ব্যাবধানে আবার
ফুলছড়িতে বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি:
মোঃ রেজাদুল ইসলাম রেজা
গাইবান্ধার ফুলছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের একজন হলেন উড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম মহরি এবং অপর দুজন জন ফুলছড়ি উপজেলা তাঁতী লীগের সভাপতি লিটন মিয়া ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চন্দ্র বর্মন।
পুলিশ জানায়, সম্প্রতি বিভিন্ন অভিযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডের ভিত্তিতে ফুলছড়ি থানার একটি বিশেষ অভিযানিক দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাজহারুল ইসলাম ডেইলি দ্যা নিউজ টাইম কে বলেন, “
আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। এই অভিযান চলমান থাকবে।
মতামত