গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ফেটালিয়া এলাকায় পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জামসহ দুই ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক দুই আসামিকে প্রত্যেককে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আটককৃতরা হলেন—
শাহ আলম রুবেল (৪২) এবং মোঃ সোহাগ (২৯)।
সোমবার (২৭ এপ্রিল ২০২৬) কাপাসিয়া থানাধীন দুর্গাপুর ফেটালিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তাদের হেফাজত থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উভয় আসামিকে তাৎক্ষণিকভাবে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।
স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে মাদকসেবন ও মাদক কারবারের অভিযোগ ছিল। প্রশাসনের এমন তাৎক্ষণিক পদক্ষেপে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
মতামত