সারাদেশ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জুড়ী উপজেলা শাখার দিনব্যাপী "কর্মী শিক্ষাশিবির-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

প্রিন্ট
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জুড়ী উপজেলা শাখার দিনব্যাপী "কর্মী শিক্ষাশিবির-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

ছবি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জুড়ী উপজেলা শাখার দিনব্যাপী "কর্মী শিক্ষাশিবির-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।


প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৬, বিকাল ৫:৪২

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জুড়ী উপজেলা শাখার দিনব্যাপী "কর্মী শিক্ষাশিবির-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাশিবিরে ছাত্রশিবির জুড়ী উপজেলা সভাপতি এমরান হোসাইন মনিয়ারের সভাপতিত্বে ও সেক্রেটারি ইউসুফ বিন হামিদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জনাব ফরিদ উদ্দিন, মৌলভীবাজার শহর শাখার সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, সাবেক শহর সভাপতি জিল্লুর রহমান, সাবেক শহর সভাপতি তারেক আজিজ, মৌলভীবাজার জেলা শাখার সেক্রেটারি মহসিন আহমদ, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মামুনুর রশীদ, জেলা অফিস সম্পাদক তোফাজ্জল হোসাইন, জেলা দাওয়াহ সম্পাদক আব্দুল ওয়াহিদ, ছাত্রশিবির জুড়ী পূর্ব সভাপতি রুমেল আহমদ, সেক্রেটারি জাবির হোসাইন, অর্থ সম্পাদক মুশতাক আহমদ শাফিয়ান, জুড়ী দক্ষিণ শাখার সভাপতি নাজমুল ইসলাম, সেক্রেটারি আমিনুল ইসলাম প্রমুখ। শিক্ষাশিবিরে অংশগ্রহণকারী কর্মীদের ক্যারিয়ার ও প্রশিক্ষণমূলক বক্তব্য প্রদান করা হয় বলে আয়োজক সূত্রে জানা গেছে।