সারাদেশ

নলছিটির সাবেক উপজেলা কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ প্রতারণা মামলায় গ্রেফতার

প্রিন্ট
নলছিটির সাবেক উপজেলা কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ প্রতারণা মামলায় গ্রেফতার

প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৬, রাত ১১:১৬

নলছিটির সাবেক উপজেলা কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ প্রতারণা মামলায় গ্রেফতার নলছিটির সাবেক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতীকে চেক জালিয়াতি ও প্রতারনা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে বরিশাল নগরীর লুৎফর রহমান সড়কের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিজন কৃষ্ণ খরাতীর বিরুদ্ধে বরিশালের এয়ারপোর্ট থানায় একটি, ঝালকাঠিতে তিনটি এবং বরগুনার বামনা থানায় সাতটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে সরকারি প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।