চরকাঁকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, আবদুল আউয়াল কোম্পানীগঞ্জ: নোয়াখালী।
২০-০৪-২০২৬ইং
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে এক ‘কর্মী শিক্ষা বৈঠক’ অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল পর্যায়ে সংগঠনের কাজকে আরও বেগবান করা এবং কর্মীদের আদর্শিক মান উন্নয়নের লক্ষ্যে এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়।
এই বৈঠকে প্রধান অতিথি ও বিশেষ অতিঁথিবৃন্দ ও দায়িত্বশীল বিন্দু উপস্থিত ছিলেন উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, একটি ইনসাফ কায়েমের আন্দোলনে কর্মীদের ব্যক্তিগত চরিত্র গঠন ও জনসেবামূলক কাজে আত্মনিয়োগ করা অপরিহার্য। সমাজ সংস্কার ও নৈতিক পরিবর্তনের জন্য কর্মীদের নিয়মিত জ্ঞানচর্চা এবং শৃঙ্খলার সাথে কাজ করার আহ্বান জানানো হয়।
বৈঠকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বাছাইকৃত কর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে বৈঠকের সমাপ্তি ঘটে
মতামত