সারাদেশ

​কোম্পানীগঞ্জে উৎসবমুখর পরিবেশে ‘নব দিগন্ত ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৬’ সম্পন্ন

প্রিন্ট
​কোম্পানীগঞ্জে উৎসবমুখর পরিবেশে ‘নব দিগন্ত ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৬’ সম্পন্ন

প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৭:৪০

​কোম্পানীগঞ্জে উৎসবমুখর পরিবেশে ‘নব দিগন্ত ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৬’ সম্পন্ন ​নিজস্ব প্রতিবেদক, আবূুল আউয়াল কোম্পানীগঞ্জ: নোয়াখালী। কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম চরকাঁকড়া পন্ডিতেরহাট উচ্চ বিদ্যালয় মাঠে অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে ‘নব দিগন্ত ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৬’। স্থানীয় তরুণ ও ক্রীড়াপ্রেমীদের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে মাঠের চারপাশ ছিল কানায় কানায় পূর্ণ। ​টুর্নামেন্টজুড়ে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও চমৎকার ক্রীড়াশৈলী লক্ষ্য করা গেছে। ফাইনাল শেষে এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরকাঁকড়া ইউনিয়ন বিশিষ্ট সমাজ সেবক স্পেন প্রবাসী চরকাঁড়া ইউনিয়ন গণমানুষের নেতা সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব জাহাঙ্গীর আলম মিরন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক ও এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। ​আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশে উদ্বুদ্ধ করতেই এই ফুটবল লীগের আয়োজন করা হয়েছে। আগামীতেও এ ধরনের টুর্নামেন্ট অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। ​হ্যাশট্যাগ: #নব_দিগন্ত_লীগ২০২৬ #ফুটবল #নোয়াখালী #কোম্পানীগঞ্জ #পন্ডিতেরহাট