সারাদেশ

সাভারে চলন্ত গাড়ির জানালা দিয়ে মোবাইল ছিনতাই: হাতেনাতে আটক ১

প্রিন্ট
সাভারে চলন্ত গাড়ির জানালা দিয়ে মোবাইল ছিনতাই: হাতেনাতে আটক ১

প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৬:২৫

সাভারে চলন্ত গাড়ির জানালা দিয়ে মোবাইল ছিনতাই: হাতেনাতে আটক ১ মো: আবু তালহা সাভার উপজেলা প্রতিনিধি ​ আজ দুপুরে সাভারের একটি চলন্ত বাস যানজটে ধীরগতিতে চলার সময় জানালার পাশে বসে থাকা এক যাত্রীর মোবাইল ফোন টান দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে ছিনতাইকারী। ছিনতাইকারী দৌড়ে পালানোর সময় ভুক্তভোগী যাত্রীর চিৎকার শুনে আশপাশের সচেতন পথচারীরা দ্রুত ধাওয়া করে তাকে ধরে ফেলেন। এ সময় ছিনতাইকারীর কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে স্থানীয় পুলিশ বক্সে খবর দেয়। ​ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আটক ব্যক্তিকে হেফাজতে নেয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি এলাকায় দীর্ঘদিন ধরে এ ধরনের ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ​ সাভার এলাকায় সাম্প্রতিক সময়ে যানজটের সুযোগ নিয়ে জানালা দিয়ে মোবাইল ছিনতাইয়ের প্রবণতা বেড়েছে। পুলিশ প্রশাসন যাত্রীদের বাসে চলাচলের সময় সতর্ক থাকার এবং জানালার পাশে মোবাইল ফোন ব্যবহারে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।