সারাদেশ

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ইতিবাচক পরিবর্তন, নেতৃত্বে হাজী আব্দুল গফুর মিয়া

প্রিন্ট
আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ইতিবাচক পরিবর্তন, নেতৃত্বে হাজী আব্দুল গফুর মিয়া

প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২৬, সকাল ৯:২১

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ইতিবাচক পরিবর্তন, নেতৃত্বে হাজী আব্দুল গফুর মিয়া মো: আবু তালহা সাভার উপজেলা প্রতিনিধি: ঢাকার আশুলিয়া এলাকায় মাদকবিরোধী কার্যক্রমে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল গফুর মিয়ার নেতৃত্বে গঠিত মাদক নির্মূল কমিটির ধারাবাহিক উদ্যোগে এই পরিবর্তন এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। জানা গেছে, কমিটির সদস্যরা নিয়মিত তদারকি, সচেতনতামূলক কার্যক্রম এবং সন্দেহজনক কার্যক্রমের ওপর নজরদারি চালিয়ে যাচ্ছেন। তাদের নিরলস প্রচেষ্টায় এলাকায় মাদকের প্রভাব কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে, যা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। কমিটির সদস্যরা দিন-রাত পরিশ্রম করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করছেন। বিভিন্ন এলাকায় গিয়ে তারা প্রচার-প্রচারণা চালাচ্ছেন এবং অভিভাবকদেরও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা বলেন, “আগের তুলনায় এখন পরিস্থিতি অনেকটাই উন্নত। আমরা চাই এই কার্যক্রম আরও জোরদার হোক।” সংশ্লিষ্টরা মনে করছেন, এমন উদ্যোগ শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, বরং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আশুলিয়াকে সম্পূর্ণ মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।