ঝালকাঠি–১ আসনের নির্বাচনী নথি হেফাজতের নির্দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি–১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে কারচুপির অভিযোগ তুলে করা আবেদনের শুনানি শেষে সংশ্লিষ্ট নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার শুনানি শেষে আদালত এ নির্দেশ দেন।
আবেদনে উল্লেখ করা হয়, ওই আসনের ব্যালট পেপার, ফলাফল শিটসহ সংশ্লিষ্ট সব নির্বাচনী নথি সংরক্ষণ করা প্রয়োজন। আদালত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, ঝালকাঠি–১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন ড. ফয়জুল হক। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী রফিকুল ইসলাম জামাল সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
আবেদনকারীর পক্ষে আদালতে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মোহাম্মদ মনির।
মতামত