সারাদেশ

আইন ও মানবাধিকার সুরক্ষা কেন্দ্রে নতুন দায়িত্ব পেলেন আবিদ হাসান আকাশ

প্রিন্ট
আইন ও মানবাধিকার সুরক্ষা কেন্দ্রে নতুন দায়িত্ব পেলেন আবিদ হাসান আকাশ

ছবি : আইন ও মানবাধিকার সুরক্ষা কেন্দ্রে নতুন দায়িত্ব পেলেন আবিদ হাসান আকাশ


প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৬, দুপুর ১২:২৬

জাতিসংঘ অনুমোদিত আন্তর্জাতিক মানবাধিকার সুরক্ষা এবং বিরোধ নিষ্পত্তি কেন্দ্রের (International Human Rights Protection and Dispute Resolution Center) কেন্দ্রীয় কমিটিতে বড় দায়িত্ব পেয়েছেন মোঃ আবিদ হাসান আকাশ। সংস্থাটির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন। ​তার এই গুরুত্বপূর্ণ অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংশ্লিষ্ট মহলের ব্যক্তিবর্গ। নবনির্বাচিত সহ-দপ্তর সম্পাদক মোঃ আবিদ হাসান আকাশ তাকে এই পদে মনোনীত করায় সংস্থার কেন্দ্রীয় কমিটির সুযোগ্য পরিচালক (২) তানভীর আহমেদ দ্বীপ-এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। ​এক বিবৃতিতে আবিদ হাসান আকাশ বলেন: ​"আমাকে এমন একটি মর্যাদাপূর্ণ দায়িত্ব প্রদান করায় আমি পরিচালক তানভীর আহমেদ দ্বীপ ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, আমি তার যথাযথ মর্যাদা রক্ষা করতে সচেষ্ট থাকব। মানবাধিকার রক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমি নিষ্ঠার সাথে কাজ করে যেতে চাই।" ​উল্লেখ্য, আন্তর্জাতিক এই সংস্থাটি বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘন রোধ, আইনি সহায়তা এবং বিভিন্ন বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আবিদ হাসান আকাশের এই নতুন দায়িত্ব পালন সংস্থাটির কেন্দ্রীয় কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেছেন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। ​তিনি দেশের মানুষের অধিকার রক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।