সারাদেশ

নলছিটিতে অনুরাগ আল হাসান দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

প্রিন্ট
নলছিটিতে অনুরাগ আল হাসান দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৬, বিকাল ৫:০০

ঝালকাঠির নলছিটিতে অনুরাগ আল হাসান দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায়, বিভিন্ন প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, সদস্যসচিব সাইদুল কবির রানা ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম সবুজ। স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ব্যবসায়ী ও সমাজসেবক মশিউর রহমান রাসেল, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আফজাল খান ও মাদরাসা সুপার মনিরুল ইসলাম। পরে বিদায়ী শিক্ষার্থীদের মাদ্রাসার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়। বিদায়ী শিক্ষার্থীরাও মাদরাসায় উপহার সামগ্রী তুলে দেন সুপারের হাতে।