সারাদেশ

আগামী ২৩শে এপ্রিল ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচন

প্রিন্ট
আগামী ২৩শে এপ্রিল ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচন

ছবি : আগামী ১৭ই এপ্রিল ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচন


প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২৬, দুপুর ২:২২

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি–এর ২০২৬–২০২৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোঃ আব্দুল বারি। সমিতির গঠনতন্ত্রের ধারা অনুযায়ী নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে গোপন ব্যালটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ২৩ এপ্রিল ২০২৬ তারিখে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সমিতি প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল, যাচাই–বাছাই ও প্রত্যাহারের নির্দিষ্ট সময়সূচিও ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ এপ্রিল ২০২৬ (সোমবার) বিকেল ৫টা, মনোনয়নপত্র যাচাই–বাছাই ১৫ এপ্রিল ২০২৬ (বুধবার) এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৬ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার) বিকেল ৫টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। একই দিনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে এবং গঠনতন্ত্রে বর্ণিত যোগ্যতা পূরণ করতে হবে। তফসিল অনুযায়ী নির্বাচনে মোট ৬টি পদে ১৫ জন কর্মকর্তা নির্বাচিত হবেন। এর মধ্যে সভাপতি ১ জন, সহ–সভাপতি ২ জন, সাধারণ সম্পাদক ১ জন, সহ–সম্পাদক ৩ জন, অডিটর ১ জন এবং সদস্য পদে ৭ জন নির্বাচিত হবেন। প্রতিটি পদের জন্য নির্ধারিত মনোনয়ন ফিও উল্লেখ করা হয়েছে—সভাপতি পদে ২৫ হাজার টাকা, সহ–সভাপতি পদে ১৫ হাজার টাকা, সাধারণ সম্পাদক পদে ২০ হাজার টাকা, সহ–সম্পাদক ও অডিটর পদে ৭ হাজার টাকা এবং সদস্য পদে ৩ হাজার টাকা। প্রার্থীদের জন্য নির্ধারিত যোগ্যতার ক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত রাখা হয়েছে। সভাপতি পদে প্রার্থী হতে হলে কমপক্ষে ২০ বছরের আইন পেশায় অভিজ্ঞতা থাকতে হবে। সহ–সভাপতি পদে ন্যূনতম ১৫ বছর, সাধারণ সম্পাদক পদে ১২ বছর এবং সহ–সম্পাদক ও অডিটর পদে অন্তত ৭ বছরের আইন পেশায় অভিজ্ঞতা থাকতে হবে। সদস্য পদে প্রার্থীদের জন্য বিশেষ অভিজ্ঞতার শর্ত না থাকলেও সমিতির সদস্য হতে হবে। সমিতির সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।