সারাদেশ

গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় ভূমি উদ্ধার কমিটির ৪ নারী সাঁওতাল আহত

প্রিন্ট
গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় ভূমি উদ্ধার  কমিটির ৪ নারী সাঁওতাল আহত

প্রকাশিত : ১২ এপ্রিল ২০২৬, বিকাল ৫:০২

গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় ভূমি উদ্ধার

কমিটির ৪ নারী সাঁওতাল আহত

গাইবান্ধা গোবিন্দগঞ্জে সাঁওতালদের পূর্বনির্ধারিত কর্মসূচিতে দুর্বৃত্তদের হামলায় চার নেতা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় সাঁওতালদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। রোববার দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাগদা এলাকায় এ ঘটনা ঘটে।

সাঁওতাল নেতা সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি বফিলিমন বাসকে জানান, কৃষি ভূমি সুরক্ষা আইনে বাগদাফার্মের সাঁওতাল-বাঙালিদের জমি ফেরতের দাবিতে পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাগদা এলাকায় কর্মসূচি চলছিল। এসময় পেছন থেকে ভূমিদস্যু হিসেবে চিহ্নিত স্বপন শেখ, আতাউর রহমান সাবু ও আব্দুর রউফ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ওপর হামলা করে। এতে শিউলী মারডি, শ্যামলী হাসদা, লুকাস মুরমুসহ ৪ জন গুরুতর আহত হন। এছাড়া আরও কয়েকজন আহত হন। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক মোবাইল ফোনে বিকেলে জানান, হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে ১জন আহত হয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

এদিকে, সাঁওতালদের পক্ষ থেকে ভূমি উদ্ধার কমিটি দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি নিয়েছে বলে ফিলিমন বাসকে জানান।