সারাদেশ

রাজধানী তুরাগে বামনারটেক এলাকায় বস্তির আগুন নিয়ন্ত্রণে

প্রিন্ট
রাজধানী তুরাগে বামনারটেক এলাকায় বস্তির আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ৯ এপ্রিল ২০২৬, রাত ৯:১৪

মিজানুর রহমানঃ রাজধানীর তুরাগের রানাভোলা বামনারটেক এলাকায় আব্দুর রহমান হাই স্কুলের পাশের একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের ৫০ মিনিটের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পাঁচটি ইউনিট পাঠানো হয় এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরো জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও নির্বাপণ করা হয়নি।