সারাদেশ

ঝালকাঠিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন

প্রিন্ট
ঝালকাঠিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন

প্রকাশিত : ৭ এপ্রিল ২০২৬, বিকাল ৫:৪৬

ঝালকাঠিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণের লক্ষ্যে সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত পালিত হবে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬’ মঙ্গলবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা মৎস্য কর্মকর্তা মো: এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওসার আহমেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো: শাহাদাৎ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়েদা, রাজাপুর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম কুমার মন্ডল প্রমুখ| বক্তারা বলেন, ‘ইলিশ সম্পদ রক্ষা ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে সরকার সময়োপযোগী ও বাস্তবমুখী নানা কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছে|এরই ধারাবাহিকতায় ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬’ উদযাপিত হবে| বক্তারা আরো বলেন, ইলিশ আমাদের জাতীয় মাছ এবং জাতীয় অর্থনীতিতে এর গুরুত্ব অপরিসীম| দেশের কৃষ্টি কালচার সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে ইলিশ ওতপ্রোতভ জড়িয়ে আছে| তাই ইলিশের টেকসই উৎপাদন বৃদ্ধিসহ প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ, নির্দিষ্ট সময়ে মাছ ধরার নিষেধাজ্ঞা, অভয়াশ্রম স্থাপনও ব্যবস্থাপনা এবং মৎস্য সংরক্ষণ আইনের সফল বাস্তবায়ন করতে হবে|’