সারাদেশ

ষড়যন্ত্রের শিকার জাতীয়তাবাদী প্রজন্মদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও বিশিষ্ট মানবাধিকার কর্মী তানভীর আহমেদ দ্বীপ

প্রিন্ট
ষড়যন্ত্রের শিকার জাতীয়তাবাদী প্রজন্মদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও বিশিষ্ট মানবাধিকার কর্মী তানভীর আহমেদ দ্বীপ

প্রকাশিত : ৬ এপ্রিল ২০২৬, দুপুর ১২:১৮

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্মদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং বিশিষ্ট মানবাধিকার কর্মী তানভীর আহমেদ দ্বীপের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাকড হওয়ার ঘটনা ঘটেছে। আইডিটি নিয়ন্ত্রণে নিয়ে একটি চক্র বিভ্রান্তিকর তথ্য ও অনাকাঙ্ক্ষিত বিষয় প্রচার করায় বিভিন্ন মহলে বিভ্রান্তি তৈরি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যম খণ্ডিত ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করছেন। ​প্রকৃত ঘটনা ও আইনি পদক্ষেপ ​গত ০৫/০৪/২৬ইং তারিখে তানভীর আহমেদ দ্বীপের ব্যক্তিগত ফেসবুক আইডিটি হ্যাকারদের কবলে পড়ে। আইডিটি উদ্ধারের চেষ্টা করার পাশাপাশি তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি সংশ্লিষ্ট সর্বমহলে অবহিত করেন।গনমাধ্যমকর্মীরা জাতীয়তাবাদী প্রজন্মদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও বিশিষ্ট মানবাধিকার কর্মী ​তানভীর আহমেদ দ্বীপের সাথে সড়াসড়ি যোগাযোগ করলে তিনি জানান রাজনৈতিক ক্যারিয়ার এবং মানবাধিকার কর্মী হিসেবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই একটি স্বার্থান্বেষী মহল সুপরিকল্পিতভাবে এই কাজটি করেছে। তিনি আরও বলেন "আমার আইডিটি হ্যাক করে সেখান থেকে আমার অজান্তে অনাকাঙ্ক্ষিত পোস্ট বা মেসেজ দেওয়া হয়েছে। আমি একজন দায়িত্বশীল রাজনৈতিক কর্মী এবং মানবাধিকার কর্মীদের নিয়ে কাজ করি। অথচ একটি সংবাদ মাধ্যম প্রকৃত সত্য যাচাই না করেই আমাকে ছোট করে সংবাদ প্রকাশ করছে, যা অত্যন্ত দুঃখজনক। আমি স্পষ্ট করে বলতে চাই হ্যাকড হওয়া কালীন সময়ে কোনো কর্মকাণ্ডের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান ​তিনি তার সকল রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ মানুষকে কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন। একই সাথে ডিজিটাল নিরাপত্তা আইন লংঘন করে যারা তার ব্যক্তিগত তথ্য ও হ্যাকড আইডির পোস্ট নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।