সারাদেশ

ওমান প্রবাসী কে আনতে গিয়ে পরিবারের ৭জন সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত হয়!

প্রিন্ট
ওমান প্রবাসী কে আনতে গিয়ে পরিবারের ৭জন সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত হয়!

প্রকাশিত : ৬ আগস্ট ২০২৫, দুপুর ২:৩১

ওমান ফেরত প্রবাসীকে আনতে গিয়ে একই পরিবারের ৭ জন নি\'হ\'ত।

লক্ষ্মীপুর ও নোয়াখালীর সীমান্তবর্তী চন্দ্রগঞ্জ পূর্ববাজার এলাকায় ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। ওমান ফেরত প্রবাসীকে বিমানবন্দর থেকে আনতে গিয়ে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। ঘটনাস্থল থেকে একই পরিবারের নারী, শিশুসহ ৭ জনের নিথর দেহ উদ্ধার করা হয়েছে।

নিহত সবাই একই পরিবারের সদস্য। আনন্দের সাথে প্রিয়জনকে ঘরে ফিরিয়ে আনতে গিয়েই ঘটে গেল এই দুর্ঘটনা। স্বপ্ন ছিল, প্রবাসীকে ঘিরে পরিবারে আনন্দের জোয়ার বইবে—কিন্তু বদলে সবাই লাশ হয়ে ফিরল।