সারাদেশ

দুর্নীতির আখরা বানিয়েছেন নেংগা বাজার আদর্শ দাখিল মাদ্রাসার সুপার খলিলুর রহমান

প্রিন্ট
দুর্নীতির আখরা বানিয়েছেন নেংগা বাজার আদর্শ দাখিল মাদ্রাসার সুপার খলিলুর রহমান

প্রকাশিত : ২ এপ্রিল ২০২৬, সকাল ১১:১৬

দুর্নীতির আখরা বানিয়েছেন নেংগা বাজার আদর্শ দাখিল মাদ্রাসার সুপার খলিলুর রহমান

শিক্ষা প্রতিষ্ঠান কে দুর্নীতির আখরায় পরিনত করেছেন লেংগা বাজর আদর্শ দাখিল মাদ্রাসার সুপার খলিলুর রহমান।

গাইবান্ধা সদর উপজেলার  লক্ষীপুর ইউনিয়নে  লেংগা বাজার আদর্শ দাখিল মাদ্রাসাটি অবস্থিত। 

মাদ্রাসার সুপার খলিলুর রহমানের একক আধিপত্যে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অনিয়ম দুর্নীতি, শিক্ষার্থী শুন্য, ফলাফল বিপর্যায় ও কমিটি সংক্রান্ত জটিলাতা সহ বিভিন্ন দূর্নীতির আখরা বানিয়েছেন। 

এছাড়াও  কম্পিউটার / লাইব্রেরিয়ান শিক্ষকসহ কয়েকটি পদে ব্যাগডেটে নিয়োগের গুরুতর অভিযোগ উঠেছে সুপার খলিলুর রহমানের বিরুদ্ধে।

সুত্রে জানা গেছে, উক্ত মাদ্রাসার সুপার খলিলুর রহমান নানা অনিয়মের মধ্য দিয়ে মাদ্রাসাটি পরিচালনা করায় শিক্ষকদের আত্বকলহ,কমিটি সংক্রান্ত জটিলতা ও ব্যাগডেটে নিয়োগের অভিযোগ তুঙ্গে উঠেছে। ইতিপুর্বেও এ ধরনের অহরহ অভিযোগ আছে তার বিরুদ্ধে। 

এ বিষয়ে সুপার খলিলুর রহমানের সাথে কথা বলার চেষ্টা করা হলে তিনি অপারগতা প্রকাশ করেন এবং মুঠোফোনে কথা বললে তিনি জানান প্রতিষ্ঠানের ভাল মন্দ দেখার দ্বায়িত্ব তার এ বিষয়ে কার নাক গলানো তিনি পছন্দ করেন না।

নীতিমালা মোতাবেক মাদ্রাসাটির যাবতীয় কার্যকলাপ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ  এবং  সংশ্লিষ্ট  মন্ত্রনালয়ের তদন্ত জরুরি বলে মনে করছেন সচেতন এলাকাবাসীর।