সারাদেশ

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য ১১০ মেট্রিক টন চাল বরাদ্দ লালমনিরহাটে।

প্রিন্ট
দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য ১১০ মেট্রিক টন চাল বরাদ্দ লালমনিরহাটে।

ছবি : সংগৃহিত


প্রকাশিত : ৩১ মার্চ ২০২৬, রাত ৯:৪০

নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাট | ২৯ মার্চ ২০২৬ লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় সরকার ১১০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। জেলা প্রশাসনের মাধ্যমে এ ত্রাণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলার পাঁচটি উপজেলায় এ বরাদ্দ প্রদান করা হয়েছে। এর মধ্যে লালমনিরহাট সদর, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় প্রতিটিতে ২০ মেট্রিক টন করে এবং আদিতমারী ও কালীগঞ্জ উপজেলায় প্রতিটিতে ২৫ মেট্রিক টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সুষ্ঠু ও স্বচ্ছভাবে এই চাল বিতরণ করা হবে। উপজেলা প্রশাসনকে দ্রুত সময়ের মধ্যে ত্রাণ বিতরণ সম্পন্ন করার পাশাপাশি কার্যক্রমের ছবি ও ভিডিও সংরক্ষণ এবং অনলাইনে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। জানা যায়, এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরও) মীর ফয়সাল আলী, জেলা প্রশাসক লালমনিরহাটের পক্ষে। এছাড়া, বরাদ্দকৃত ত্রাণ কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এই সহায়তার মাধ্যমে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট কিছুটা লাঘব হবে।