ছবি : সালথায় যুব অধিকার পরিষদের ঈদ পুনর্মিলনী ও পরিচিত সভা অনুষ্ঠিত
প্রকাশিত : ২৭ মার্চ ২০২৬, রাত ৯:৪৯
ফরিদপুরের সালথায় বাংলাদেশ যুব অধিকার পরিষদ সালথা উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) বিকাল ০৪টায় গণঅধিকার পরিষদ কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। আয়োজিত ঈদ পুনর্মিলনীতে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে পরিচিত হন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালথা উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মাওলানা ইমারত হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বায়জিদ হোসেন বিপুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হারুন মিয়া, বিশেষ অতিথি ফরিদপুর জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল ভান্ডারী উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন সালথা উপজেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইমারত আলী মীর, সাংগঠনিক সম্পাদক আলমগীর শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুমন সরদার এছাড়াও উপজেলা যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ।
মতামত